শিরোনাম :
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী ঢাকা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক পাবে ৫ হাজার ডলার হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪

চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার

  • ১১:৫৮ এএম, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার । উজান থেকে নেমে আসা ঢলে টানা সাতদিন ধরে বাড়ছে পদ্মার পানি।

বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে। এতে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষতির মুখে পড়েছে কৃষিজমিও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম জানান, জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৬২ হেক্টর জমির আমন-আউশ ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত এলাকায় গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছে মানুষ। অনেকেই ঘরবাড়ি ও ফসলের পাশাপাশি গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে, জেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, জেলার দুটি উপজেলায় এখন পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা। বন্ধ রয়েছে পাঠদান।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গতকার বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

এদিকে শুধু পদ্মা নয়, জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতেও বাড়ছে পানি। গত ২৪ ঘণ্টায় নদী দুটির প্রতিটিতে পানি বেড়েছে ১০ সেন্টিমিটার করে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও জেলা সদর উপজেলা এসিল্যান্ড একরামুল হক নাহিদ জানান, পানি বৃদ্ধির ফলে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে ঘরবাড়িতে পানি ঢুকেছে। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় দুই হাজার পরিবারের মানুষ। কোথাও ঘরের আঙিনা, কোথাও বসতঘরের আশপাশে পানি জমে থাকায় স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। গবাদিপশু, ঘরের জিনিসপত্র, ফসল রক্ষা এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া নিয়ে বিপাকে পড়েছেন মানুষ।

তিনি আরও জানান, প্লাবিত এলাকা এরই মধ্যে পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার প্লাবিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল-ডাল, শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হবে।

এদিকে, শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এরই মধ্যে শিবগঞ্জের তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত আরও পরিবারকে ত্রাণসামগ্রীর আওতায় আনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল পর্যন্ত নদ-নদীর পানি বাড়তে পারে। এরপর কমতে শুরু করবে। এ সময়ের মধ্যে জেলার তিনটি নদীর কোনোটিই বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। তবে, পানি আরও বাড়লে নিম্নাঞ্চলে ক্ষয়ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। ফলে, নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

উজানের ঢলে নদীর পানি বাড়লেও আপাতত বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই- এমন পূর্বাভাসে কিছুটা স্বস্তি থাকলেও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। তাদের অপেক্ষা, পূর্বাভাস অনুযায়ী দ্রুত কমবে নদীর পানি, ফিরবে স্বাভাবিক জীবন। সূত্র-আমাদের সময়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech