Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

ছাত্রী হোস্টেলে মিলল এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ

  • ০৮:২৬ পিএম, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি শাখার নেত্রী জান্নাতারা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকায় অবস্থিত।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে জিগাতলায় অবস্থিত জান্নাত ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

বিষয় নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলার জান্নাত ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা ভবনের পাঁচতলার রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করা হয়।

এসআই মো. কামরুজ্জামান আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে এনসিপি নেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech