শিরোনাম :
৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সউদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশীর পরিচয় জানাল কনস্যুলেট জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানি : ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ মধ্যরাতে তিন স্থানে নাশকতা- বনানীতে ককটেল বিস্ফোরণ, মহাখালী ও মিরপুরে বাসে আগুন জামায়াতকে ‘লোভী’ আখ্যা দিয়ে ঐক্য নষ্টের অভিযোগ চরমোনাই পীরের সৌদিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে হুথিরা প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের

  • ১২:০৯ পিএম, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ বিদ্যমান রয়েছে। তবে ‘প্রতিশ্রুতি রক্ষা করাই অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে বলে মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ওই মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট।

রবিবার ২০ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ইরানের মনে যে গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে; তার পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের গঠনমূলক নয় এমন এবং স্ববিরোধী অবস্থান একটি তিক্ত বার্তাই বহন করছে। সেটি হচ্ছে, মার্কিনিরা ইরানের আত্মসমর্পণ চায়।

কিন্তু ইরানের জনগণ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না বলে পোস্টে হুঁশিয়ার করে দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এদিকে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে বলে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন।

কিন্তু যুক্তরাষ্ট্রের কয়েকটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রেই রয়েছেন। তিনি এখনও পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করেননি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্র: রয়টার্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech