শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

জয় হোক মানবিক রাজনীতির

এক যুগেরও বেশি সময় ধরে আমি আইনের শাসন ও মানবাধিকার নিয়ে কাজ করছি। বিএনপি চেয়ারম‍্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্লান্তিহীনভাবে ছুটে বেড়িয়েছি। লক্ষ্য ছিল—গণতন্ত্রে উত্তরণের পর বাংলাদেশে আর যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে। ক্ষমতার জন্য নয়, আমরা লড়েছি মানবতার জন্য। তার পাশে বসে আন্তর্জাতিক অংশীদারদের উদ্দেশে আমি বলতে শুনেছি, “আগে আমার মানুষদের বাঁচান, ক্ষমতা পরে।” তিনি আজও সেই সংকল্পে অবিচল।

শুধু জনসমক্ষে নয়, দলের নীতিনির্ধারণী আলোচনাতেও তারেক রহমান সম্প্রীতি ও সৌহার্দ্যের রাজনীতির ওপর জোর দিয়েছেন। তিক্ততা পরিহারের পরামর্শ দিয়েছেন এবং বেআইনি কার্যকলাপ বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এলে তা অস্বীকারের বদলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমি আমার বিভিন্ন লেখা ও বক্তৃতায় এসব তুলে ধরেছি। নির্দ্বিধায় বলেছি—অপরাধীরও ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমাদের এমন রাষ্ট্র গড়তে হবে, যেখানে ফ্যাসিস্টরাও জুলুমের শিকার হবে না।

নির্বাচন শেষ হয়েছে। বিএনপি ভূমিধস জয় পেয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হতে চলেছেন—এমন প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আকাশচুম্বী। মানুষ চায়, তার রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক মহানবী (সা.)–এর ন্যায়পরায়ণতা ও মহানুভবতা। আমি বিশ্বাস করি, তারেক রহমান তার প্রতিশ্রুত পথেই হাঁটবেন।

বাংলাদেশে এই মুহূর্তে তার মতো এমন কোনো নেতা নেই, যিনি গোটা জাতিকে ধারণ করতে এবং সবার আস্থা অর্জন করতে পারেন। তিনিই এখন জাতির কেন্দ্রবিন্দু। মানুষের প্রত্যাশা—তার নেতৃত্বে আমরা শান্তিতে ও মর্যাদায় বাঁচব—আগামীর প্রধানমন্ত্রী নিশ্চয়ই তা স্মরণে রাখবেন। জনগণের সংগ্রাম ও আত্মত্যাগ তখনই সফল হবে, যখন তিনি মানবিক রাজনীতির ধ্রুবতারা হয়ে মানুষের অধিকার নিশ্চিত করবেন।

দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী নেতা ডেসমন্ড টুটু বলেছিলেন, “My humanity is bound up in yours, for we can only be human together.” বাংলাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই দর্শনের বিকল্প নেই। নির্বাচনের পর তার সামনে ছিল—শত্রুতা অথবা সম্প্রীতি। তারেক রহমান বেছে নিয়েছেন সম্প্রীতির পথ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তার দ্বিতীয় অভিষেক ভাষণে বলেছিলেন, “With malice toward none, with charity for all…”—অর্থাৎ কারও প্রতি বিদ্বেষ নয়, সবার প্রতি সহমর্মিতা। আমার বিশ্বাস, তারেক রহমানও ফ‍্যাসিবাদের ক্ষত সারিয়ে তুলে জাতিকে গৌরবের অধ‍্যায়ে ফিরিয়ে নিতে ন্যায়ভিত্তিক শান্তির পথে দেশকে এগিয়ে নেবেন। 

তবে ইনসাফ, শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। তিনি তার কথাবার্তা ও আচরণে মানবিক রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন; এখন প্রশ্ন—আমরা সবাই কি সেই পথে হাঁটব? বিজয়ী দল হিসেবে সহিষ্ণুতা দেখানো আমাদের দায়িত্ব। কোনো উস্কানিতে ধৈর্য হারানো যাবে না। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই। একইভাবে বিরোধীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ঘৃণা ও তিক্ততা পরিহার করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন থেকেও আমরা শিক্ষা নিতে পারি। তার রাজনীতির ভাষা ছিল শালীন, সুর ছিল সংযত, এবং লক্ষ্য ছিল অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণ। তিনি বলতেন, “রাজনীতিতে ঘৃণার স্থান নেই।” বিশ্বজুড়ে স্বৈরশাসনের উত্থানের সময় তিনি দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনেন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে ন্যায়ভিত্তিক শাসনের পথ উন্মুক্ত করেন।

আমাদেরও নৈতিক রাজনীতির মহিমান্বিত পথ বেছে নিতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা দেখাতে আমরা যেন কার্পণ্য না করি। আশা জাগানিয়া বিষয় হলো—রাজনৈতিক অঙ্গনে সংযম ও দায়িত্বশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। বিএনপি চেয়ার‍ম‍্যান অত‍্যন্ত সতর্কভাবে পা ফেলছেন, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখাচ্ছেন। বিরোধীরাও সংযত আচরণ করছেন। দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দিচ্ছেন। রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে এমন দৃষ্টিভঙ্গি সত‍্যিই অনন‍্য। এই ধারাবাহিকতা বজায় থাকলেই জয় হবে মানবিক রাজনীতির, প্রতিষ্ঠিত হবে ন্যায়ভিত্তিক শান্তি, এবং চিরতরে পরাজিত হবে ফ্যাসিবাদ।

লেখক: বিএনপি চেয়ার‍ম‍্যান তারেক রহমানের উপদেষ্টা এবং সদস‍্য, বিএনপি মিডিয়া সেল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech