Breaking News:


শিরোনাম :
সচিবালয়ে হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবি আজও চলছে উদ্ধার অভিযান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখেরও বেশি করদাতার- সময় বাড়ানোর আবেদন ৫ হাজার আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা বিরতি শেষে আজ থেকে সংসদের অধিবেশন শুরু নয়া পল্টনে প্রধানমন্ত্রী : নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা

জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ: যান চলাচল বন্ধ

  • ০১:২৬ পিএম, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আহুত এক সমাবেশে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান নেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। ব্যাপক জনসমাগমের ফলে এর ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়। বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি।

এ জন্য জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি। ২০১৮ সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাও আমাদের আশ্বাস দিয়েছেন। তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। অথচ আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছি।

তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা একযোগে দাবি তুলে ধরব এবং প্রয়োজনে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করব। এটা শুধু একটি কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। আমরা চাই সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ দিক। যদি এবারও দাবি পূরণ না হয়, তবে আমরা আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech