শিরোনাম :
সীমান্তে অবৈধ পুশইন ন্যক্কারজনক, ভারতের আচরণ সৎ ও বন্ধুত্বপূর্ণ হতে পারে না যুদ্ধের মধ্যেও আল-আকসায় ঈদের জামাতে হাজারো মুসল্লি যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে একত্রে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পবিত্র ঈদূল আজহা’য় সম্পাদকের শুভেচ্ছা ‘পবিত্র ঈদুল আজহা’য় দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি প্রধানমন্ত্রীর পবিত্র ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা আজ পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী 

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে একত্রে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • ১০:০৩ এএম, বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
ছবি: বাসস

।।বিকে রিপোর্ট।।
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে একত্রে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ২৮ মে সকাল সাড়ে ৭ টায় ঈদের এই প্রধান জামাত শুরু হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় ঈদগাহর প্রধান জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মুসলমানরা।

এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর দেশ ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে ঈদের জামাতে অংশ নিতেএর আগে সকাল ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও সকাল ৭টা ২৭ মিনিটের দিকে জাতীয় ঈদগাহে পৌঁছান রাষ্ট্রপতি।

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় জাতীয় ঈদগাহ মাঠ। জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল। এছাড়া পর্যাপ্ত অযুখানাসহ মুসল্লিদের জন্য মেডিক্যাল টিমের সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech