শিরোনাম :
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের লংমার্চের মধ্যেই সপরিবারে বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫

জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো

  • ১১:১৬ এএম, শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে।

শুক্রবার ৭ নভেম্বর রাত ৯টার দিকে এক মিনিট ৯ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

টিজারে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নূর ইসলাম তার কন্যার কবর জিয়ারত করছেন। ফেলানীর স্মৃতিচারণ করে তিনি হত্যার মর্মান্তিক ঘটনাটি বর্ণনা করেন, এবং ন্যায় বিচার না পাওয়ার ক্ষোভ ও বেদনা প্রকাশ করছেন।

তিনি বলেন, আজও আমি বিচার পাইনি। কীভাবে বিচার পাব? বরং তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। তখন বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। আমরা আর এমন সরকার চাই না।

নূর ইসলাম বলেন, আমরা এমন সরকার চাই না যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না। এমন সরকার চাই, যারা আমাদের পক্ষে কথা বলবে, যারা হত্যার বিচার চাইতে সাহসী হবে।

দেশবাসীর প্রতি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আসেন, সামনে নির্বাচন, আমরা ভোট দিয়া ক্ষমতা বুঝে নেই।  এই নির্বাচনে কে জিতবে? বাংলাদেশ জিতবে। যেহেতু দেশের চাবি আমাদের হাতে।

প্রেস উইং জানায়, টিজারটির শেষাংশে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন বাংলাদেশ চান। মনে রাখবেন, দেশের চাবি এবার আপনার হাতে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech