Breaking News:


জামাত আমিরের সাথে  নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক চীনা প্রতিনিধিদলের  সাক্ষাৎ

  • ১০:৪৮ পিএম, বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

চীনা নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল বুধবার ১১ ফেব্রুয়ারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে বেলা ১১টার
দিকে বৈঠ্ক করেছে
রাজধানীর বসুন্ধরায়।  বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
৪ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। তারা বাংলাদে
শের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন বলে জানান।
নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সাথে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-
রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।
বৈঠককালে চীনা প্রতিনিধি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির 
জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে।
ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ 
ব্যক্ত করা হয়।
জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার
 ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা ক
মিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফে
সর ড. মাহমুদুল হাসান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech