Breaking News:


শিরোনাম :
মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস ভারতীয় সীমান্তে চার দিন ধরে পড়ে আছে বাংলাদেশির ‘গুলিবিদ্ধ লাশ’ দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মঙ্গল বা আনন্দ নয়, এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল কদমতলীতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন : নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ইরানে ভূপাতিত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স হামে আরও ৬ শিশুর মৃত্যু: আজ থেকে টিকাদান শুরু ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বিনিয়োগে বাধা দূর করার আশ্বাস

জুলাই অভ্যুত্থানে জড়িতদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ০৭:৩৫ পিএম, সোমবার, ৩০ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিধান অনুযায়ী দেশে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল এবং পরে তা সংসদে উপস্থাপন করা হয়।

তিনি বলেন, বর্তমান সরকার এটিকে আনুষ্ঠানিক বিল হিসেবে পাস করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার ৩০ মার্চ সংসদে এনসিপি দলের সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দখলদার বাহিনীর মতো আচরণ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল ও সহিংসতা ঘটিয়েছিল, তারা জনগণের প্রতিরোধের মুখে পড়ে। এ সংঘর্ষে কেউ নিহত ও কেউ আহত হন।

এই সব ঘটনাকে তিনি ‘যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ পুনর্ব্যক্ত করে বলেন, এই অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদান করা হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে ইতোমধ্যেই দুটি রায় দেওয়া হয়েছে। এই সহযোগীদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন।

 এ সব বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় মন্ত্রী জোর দিয়ে বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার কোনো বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, এ দেশে সংঘটিত গুম, খুন, হত্যা ও গণহত্যার সকল ঘটনার বিচার নিশ্চিত করা হবে।’

প্রশ্নোত্তর পর্বে রংপুর থেকে নির্বাচিত এনসিপি দলের সংসদ সদস্য আখতার হোসেন গত ১৬ বছরে পুলিশের অসদাচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, বিশেষ করে জুলাই মাসে কিছু পুলিশ কর্মকর্তা আইনের বাইরে গিয়ে নিজ উদ্যোগেই হত্যা ও নির্যাতনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আখতার হোসেন জানতে চান, বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় ব্যবস্থা নেবে কি না।

সূত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech