শিরোনাম :
বাংলাদেশ থেকে আসা ‘হিন্দু শরণার্থীরা’ দ্রুত নাগরিকত্বের সনদ পাবে: শুভেন্দু অধিকারী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

জুলাই হত্যাকাণ্ড : সাবেক ৯ মন্ত্রীসহ ট্রাইব্যুনালে ৩৯ জন

  • ১২:৪৮ পিএম, রবিবার, ২০ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রবিবার ২০ জুলাই সকালে পৃথক প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জিয়াউল আহসানসহ ১৪ জনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

পাশাপাশি কাশিমপুর কারাগার থেকে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ১৫ জন এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এই তালিকায় আরও আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ সাবেক ৯ মন্ত্রী, এমপি এবং পুলিশ কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট সাতটি মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে এসব সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রসিকিউশন জানায়, তদন্ত সম্পন্ন না হওয়ায় সব মামলাতেই তারা সময় আবেদন করবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech