Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

টিউবওয়েল বসাতে গিয়ে মেলে গ্যাস: ছয় মাস ধরে চলছে সেই গ্যাসে রান্না

  • ০৬:১৯ পিএম, রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ছবি: ঢাকা পোষ্ট

।।বিকে ডেস্ক।।
পটুয়াখালীতে এক ইউপি সদস্যের বাড়িতে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস। অবিশ্বাস্য হলেও সত্য এই গ্যাসই এখন সেই পরিবারের রান্নার জ্বালানি।

প্রায় ছয় মাস ধরে অনবরত উঠছে গ্যাসটি, আর সেই গ্যাসেই তারা চা, ডিম ভাজা ও ভাত রান্না করছেন। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিতকাটা গ্রামে।

রবিবার ২ নভেম্বর সরেজমিনে দেখা যায়, মাটির নিচ থেকে পাইপ দিয়ে ক্রমাগত গ্যাস উঠছে। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় হঠাৎ পাইপের মুখ দিয়ে গ্যাস উঠতে থাকে। পরে তারা অন্যত্র টিউবওয়েল স্থাপন করেন। প্রথমে বিষয়টি তারা গুরুত্ব না দিলেও দেখতে পান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যাস ওঠা বন্ধ হয়নি। বর্তমানে পাইপলাইন স্থাপন করে সেই গ্যাসেই রান্না করছেন পরিবারের সদস্যরা।

ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন, গ্যাস ওঠা শুরু হওয়ার প্রায় পাঁচ মাস পর আমরা সেখানে দুই ফুট লম্বা একটি লোহার পাইপ লাগিয়েছি। আশপাশের মানুষ আসে, আমরা তাদের চা বানিয়ে খাওয়াই, মাঝেমধ্যে ভাতও রান্না করি। বিষয়টা আশ্চর্যজনক, তবে ভয়ও লাগে কখন কী হয় বলা যায় না।

স্থানীয় বাসিন্দা নয়ন আকন বলেন, দেশের বিভিন্ন জায়গায় এমনভাবে গ্যাস ওঠার খবর শুনেছি। কিন্তু এখানে সবচেয়ে অবাক বিষয় হলো ছয় মাস পার হলেও এখনো গ্যাস ওঠা বন্ধ হয়নি। অন্য জায়গায় এক-দেড় মাসের মধ্যে থেমে যায়। হয়তো এখানে গ্যাসের খনি থাকতে পারে। তবুও ভয় লাগে, কারণ বাড়িতে ছোট বাচ্চারা আছে। তারা যদি আগুন নিয়ে খেলা করে, দুর্ঘটনা ঘটতে পারে।

ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস উঠছে, এটা সত্যিই অবিশ্বাস্য। বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি জেনেছি। আজই জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সূত্র- ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech