শিরোনাম :
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বিরামপুর সীমান্তে ‘পুশ ইন’ এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধ গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫ উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে ইসি অধিবেশন থেকে ওয়াকআউট : মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো বিরোধীদল মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত তোলার হিড়িক: ৭৮৫০ কোটি টাকা ফেরত চেয়ে জমা ১ লাখ ৪৮ হাজার আবেদন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ০৮:৪৩ পিএম, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।। বিকে ডেস্ক ।।
মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩১৪ জন। সোমবার ৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৯০৪ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ২৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া সেপ্টেম্বরের ৬ দিনে ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech