Breaking News:


শিরোনাম :
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রোহিঙ্গা তহবিলে নরওয়ের ১০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি এনসিটি ইজারা চুক্তি ঘিরে অচল চট্টগ্রাম বন্দর: আজও টানা কর্মবিরতি, কার্যক্রম পুরোপুরি বন্ধ দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: ফখরুল ২ বছর পর পরীক্ষামূলকভাবে রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত : ১ম পুরষ্কার ছয় লাখ টাকা বিজয়ী ০০১৭৭৭৭ নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ : ইউএনডিপি বাংলাদেশ ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পুরুষ হলো নারীর পরিচালক, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’: জামায়াতের মহিলা বিভাগ

ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

  • আপলোড টাইম : ১০:১১ এএম, সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

সোমবার ২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েচে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। দুপুর পর্যন্ত উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রকাশিত ফেব্রুয়ারির দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, এ মাসে বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এদিকে চলতি মাসের শেষের দিকে অন্তত ২ দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech