শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু: বছরে মৃত্যু হাজার ছুঁইছুঁই ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে : ধর্মমন্ত্রী ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা- জবাবে মার্কিন যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি সাভারের আমিনবাজারে এবার পুলিশের এসআই খুন

জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

  • ১২:২৯ পিএম, সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: ফাইল ফটো, বিকে গ্যালারী

।।বিকে ডেস্ক।।
দেশের রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে ২.১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া, ২০২৫ সালের ডিসেম্বরে ৩.২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯.৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫.৯৬ বিলিয়ন ডলার।

সরকারী সংবাদ সংস্থা বাসস-এর সাথে আলাপকালে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং রিজার্ভ বাড়াতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, এসব পদক্ষেপ প্রবাসীদের আয় বা দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech