Breaking News:


শিরোনাম :
বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন বৈশ্বিক সেবা রপ্তানি এবং মৌলিক প্রযুক্তিগত উদ্ভাবনে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে সিলেট টেস্ট: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ৩ দিনের সফর শেষে জানালেন ট্রাম্প স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ বিরোধীদলীয় নেতার ঈদ যাত্রার ২৬ মে’র ট্রেনের টিকিট বিক্রি আজ দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর রোডশো অনুষ্ঠিত উত্তরা ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

ঢাকায় আবারও স্বল্পমাত্রার ভূমিকম্প : উৎপত্তিস্থল সাভারের বাইপাইল

  • ০১:১৯ পিএম, শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশে আবারও স্বল্পমাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার ২২ নভেম্বর সকাল ১০টা ৩৬ মিনিটে ভুমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলেও জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।

তিনি জানান, ভূমিকম্পের মাত্রা কম হলেও এলাকার কিছু মানুষ কম্পন অনুভব করেছেন।

এর আগে, গতকাল শুক্রবার ২১ নভেম্বর ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এবং আহত হয় প্রায় ৪ শতাধিক লোক।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালের ওই ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং এর মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদীতে এটির উৎপত্তিস্থল ছিল। যা ঢাকার আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। যার স্থানাঙ্ক ছিল অক্ষাংশ ২৩.৭৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech