শিরোনাম :
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে: নাহিদ আল-আকসা মসজিদে ঢুকে ৪ সহস্রাধিক ইসরায়েলি তাণ্ডব বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারদের পণ্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা, চট্টগ্রাম সহ দেশের ১০টি অঞ্চলে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইসরায়েলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প

ঢাকায় আসছেন দুই মা‌র্কিন মা‌র্কিন প্রশাসনের দুই জ্যৈষ্ঠ কর্মকর্তা, সঙ্গে মিয়ানমারের দূত

  • ১১:১৭ এএম, মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকায় আসছেন মা‌র্কিন প্রশাসনের দুই জ্যৈষ্ঠ কর্মকর্তা। তা‌রা হলেন- মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক ও অ্যান্ড্রু আর হেরাপ।

চল‌তি মাসের মাঝামাঝি সময়ে তাদের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।    

কূটনৈ‌তিক সূত্রে এই তথ্য জানা গেছে।

তাদের সফরে বাংলাদেশে চলমান সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে বলে একটি সূত্র জানিয়েছে।

গত ২০ জানুয়ারি যুক্তরাস্টের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর।  

সূত্র জানায়, আগামী ১৫-১৮ এ‌প্রিল ঢাকা সফর করার কথা র‌য়ে‌ছে মা‌র্কিন কর্মকর্তা‌দের। তাদের ম‌ধ্যে ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের। পর‌দিন ১৬ এ‌প্রিল ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। ওই সম‌য়ে মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশ সফরের সময় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রক্রিয়া বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া, বাংলাদেশে চলমান সংস্কার নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সময় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে, সেই বিষয়ে জানতে চাইবেন।  এ সফরের সময় তিনি সফরকালে বিএনপি, জামায়েত ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন।

অন্যদি‌কে, মিয়ানমারে নিযুক্ত মা‌র্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন মিয়ানমার ইস্যু তথা রোহিঙ্গা পরিস্থিতিসহ সকল বিষয়ে দেশ‌টির বর্তমান প‌রি‌স্থি‌তি ও রো‌হিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে পারেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech