শিরোনাম :
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মায়ের কোল থেকে নবজাতক চুরি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা হুথিদের ক্ষেপণাস্ত্র রিয়াদের আকাশেই ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু: অক্টোবরের ১ম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের পানির ন্যায্য হিস্যা আদায়ে ক‌মি‌টি গঠন, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা বলিউডের বিখ্যাত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

ঢাকাসহ আরও ৬ জেলায় ফুয়েল পাস চালু

  • ১২:১৫ পিএম, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনগুলোতে পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু হয়েছে।

শুরুতে রাজধানীর কিছু পেট্রল পাম্পে এর ব্যবহার করা হলে আজ শনিবার থেকে আরো ৬ জেলায় অ্যাপটির পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হয়েছে।

শনিবার ১৮ এপ্রিল বিদ্যু ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এ তথ্য জানানো হয়।

পোষ্টে বলা হয়, শুরুতে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু হলেও আজ শনিবার ১৮ এপ্রিল থেকে ঢাকার ১৮টি পেট্রল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।

পোস্টে বলা হয়, ফুয়েল পাস (Fuel Pass BD) অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে—এগুলো হচ্ছে:

ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, ময়মনসিংহ।

উল্লেখিত জেলাসমূহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে Fuel Pass BD সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলাতেও উন্মুক্ত করা হবে বলে জানানো হয় পোস্টে।

আবেদন প্রক্রিয়া- গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস নামের অ্যাপটি মুঠোফোনে ইন্সটল করে নিতে হবে।

এর পর অ্যাপে প্রবেশ করে ফোন নম্বর ভেরিফাই করে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য প্রদান করে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech