শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আগামীকাল ঢাকায় সমাবেশ করবে ১১ দল মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৪ সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে- সংস্কৃতি মন্ত্রী জলমহাল আইন, ২০২৬’র খসড়া প্রস্তুত, থাকছে শাস্তির বিধান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ব্রাপক নিরাপত্তা ব্যবস্থা- রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ – ডিএমপি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: হরমুজ ও লেবানন সংকটে সমঝোতার ইঙ্গিত

তারেক রহমানকে অভিনন্দন জানালেন কাতারের প্রধানমন্ত্রী

  • ১০:২৩ এএম, রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি। 

শনিবার কাতারের বার্তা সংস্থা এক বার্তায় এ কথা জানিয়েছে। শুভেচ্ছা বার্তায় কাতারের প্রধানমন্ত্রী সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের ও ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে শ্রম সহযোগিতা, জ্বালানি অংশীদারি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে এ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কাতারে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মী রয়েছেন, যারা রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech