শিরোনাম :
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ ‘লীগ অ্যাক্টিভ হয়েছে’ দাবি ইনকিলাব মঞ্চের, নতুন কর্মসূচি ঘোষণা শনিবার

তিন দিনের রাষ্ট্রীয় শোক: আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের নতুন তারিখ ৩ জানুয়ারি

ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সে কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

নুতন পরিবর্তিত সূচীতে মেলার উদ্বোধন ও মেলা শুরু হবে আগামী ৩ জানুয়ারি। উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি ২০২৬ মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বার্তায় জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের প্রেক্ষাপটে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে যেসব আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে, সেগুলো আগের মতোই কার্যকর থাকবে।

ইপিবির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্ধারিত নতুন তারিখ অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং মেলার আনুষ্ঠানিক কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে।

প্রসঙ্গত, প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের বৃহত্তম বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত। দেশি-বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে এ মেলা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech