Breaking News:


থাইল্যান্ডে বিষ্ণু মূর্তি ভাঙা হয়েছে নিরাপত্তার জন্য, হিন্দু বিশ্বাসে আঘাত করতে নয়

  • ১১:২৪ এএম, শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
কম্বোডিয়ার বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে বিষ্ণু দেবের একটি মূর্তি ভেঙে ফেলেছে থাইল্যান্ডের সেনারা। তাদের এমন কাজে নিন্দা জানিয়েছে ভারত।

দেশটি বলেছে, মূর্তি ভাঙায় এটি হিন্দুদের বিশ্বাসে আঘাত করেছে। ফলে এমন কিছু কখনো হওয়া উচিত নয়।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কম্বোডিয়ার প্রেহ ভিহের প্রদেশের মুখপাত্র লিম চানপানহা বলেছেন, এই মূর্তিটি কম্বোডিয়ার ভেতরে অবস্থিত। তিনি জানিয়েছেন, এটি একটি বিষ্ণু মূর্তি। প্রিয়াহ বিহেই নামে কম্বোডিয়ার ওই প্রদেশের আন সিস এলাকায় ২০১৪ সালে বানানো হয়েছিল। এটি থাইল্যান্ড থেকে ৩২৮ ফুট ভেতরে অবস্থিত।

জানা গেছে, গত সোমবার মূর্তিটি ভেঙে ফেলে থাইল্যান্ডের সেনারা। যেখানে মূর্তিটি অবস্থিত সেটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা। গত সোমবার থাই সেনারা এটি ভেঙে ফেলেন।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ ঘটনা ‘অসম্মানজনক’, যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করে এবং ধরনের ঘটনা কোনোদিন হওয়া উচিত নয়।

এমন সমালোচনার মুখে থাইল্যান্ড বলেছে, মূর্তিটি ভাঙা হয়েছে নিরাপত্তার কারণে। তারা দাবি করেছে, কম্বোডিয়ার ওই অঞ্চলটি আসলে তাদের। এটি পুনরুদ্ধার করা হয়েছে। আর নিরাপত্তার জন্য সেখানে থাকা মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে।

দেশটি এক বিবৃতিতে বলেছে, এই কাজের লক্ষ্য ধর্ম বা বিশ্বাসে আঘাত করা কিংবা কোনো পবিত্র বিষয়কে অসম্মান করা ছিল না। থাই কর্তৃপক্ষ যখন তাদের নিজস্ব ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পায়, তখন কেবল এলাকার নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার খাতিরেই এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল।

কম্বোডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বিষ্ণুর ওই মূর্তিতে বৌদ্ধ ও হিন্দু উভয়ই পূজা করত এবং সেটি ছিল একটি ধর্মীয় স্থান। কিন্তু থাইল্যান্ড এটি অস্বীকার করেছে। তারা বলেছে, সেখানে শুধুমাত্র মূর্তিটিই ছিল। সেখানে কোনো ধরনের ধর্মীয় কাযক্রম চলত না।

এদিকে শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দেশ দুটি একে-অপরের ওপর হামলা চালায়।

থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত প্রদেশ সিসাকেত এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। থাই মিডিয়াগুলো জানিয়েছে, কম্বোডিয়া প্রথমে বিএম-২১ রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর জবাব দিতে কামান, ট্যাংক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে থাই সেনারা।

গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া একেঅপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালাচ্ছে। এ সময় একেঅপরের বিরুদ্ধে ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত ও কয়েক লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন।

সূত্র: এএফপি/এনডিটিভি  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech