Breaking News:


দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মু‌খোমু‌খি সংঘর্ষ, নিহত ৪

  • ১২:০৩ পিএম, সোমবার, ১৯ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দিনাজপুরের পঁচিশমাইল এলাকায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

সোমবার ১৯ মে দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলার ২৫ মাইল এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ যাত্রী।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং গাড়িচালক মানিক হোসেন। আহত‌দের বিস্তারিত নাম প‌রিচয় জানা যায়‌নি।

জানা গেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় রংপুরগামী ট্রাকটির সাথে দিনাজপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এর ম‌ধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে কর্মরত ৭ জন নোয়া মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুর যাচ্ছিলেন।

দিনাজপুরের বীরগঞ্জের বাবলুর ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে চারজনের প্রাণহানী ও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদেরও অবস্থা আশঙ্কাজনক। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন কাজ করছেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech