Breaking News:


দিনাজপুরে যাত্রীবাহী কোচ-ট্রাক সংঘর্ষ: নিহত ৫, আহত ১৫

  • ১২:০১ পিএম, শনিবার, ১৪ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দিনাজপুরের দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার ১৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন।

নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী। অপরজন আমিনুল ইসলাম (৩৫)।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রাত ৪টার পর দুর্ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজন মারা গেছেন। তখন আটজনকে জীবিত অবস্থায় উদ্ধার করি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত ছয়জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দিনাজপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীরা হতাহত হন। একই সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই পিকআপ ভ্যানকেও ধাক্কা দেয়। পিকআপটি উল্টে পড়ে যায়।

ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech