Breaking News:


শিরোনাম :
‘রেড লাইন’ পার হলে মধ্যপ্রাচ্যের বাইরে যুদ্ধ ছড়াবে : ইরান জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সিলেটে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল আসামের শিলচর হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে : ধর্মমন্ত্রী রামেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮জন আজ বিশ্ব স্বাস্থ্য দিবস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: বলছেন মার্কিন রাজনীতিকেরা

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

  • ০৪:০৬ এএম, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারক মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রায়ই দুর্নীতিবাজ বিচারপতি বা দুর্নীতিবাজ কর্মকর্তা— এ ধরনের কথা শোনা যায়। কিন্তু বিচারপতি মানেই সৎ বিচারপতি। সৎ বিচারপতির আলাদা কোনও সংজ্ঞা নেই; বিচারক শব্দটির মধ্যেই সততার ধারণা নিহিত। বিচারকের ক্ষেত্রে সৎ-অসৎ বিভাজন তিনি দেখতে চান না।

তিনি আরও বলেন, যাদের মনে হয় চাকরির বেতনে সংসার চলে না বা এই আয়ে তাদের পোষাবে না, তাদের এ দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। তারা ওকালতি করতে পারেন, কারণ অবসরের পরও সেই সুযোগ থাকে। এটিই তার কমন মেসেজ।

দুর্নীতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন, দুর্নীতি করে পার পেয়ে যাবেন— তা হবে না। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি দুর্নীতির মামলা দায়ের করা হবে। বিষয়টি সবাইকে স্মরণ রাখতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech