শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

রামেকে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮জন

  • ১১:৫২ এএম, মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, হামের উপসর্গে একদিনে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১৮ জন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন শিশু।

বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৪২৯ জন রোগী এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা তারা অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech