শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

  • ০৫:৩৮ পিএম, রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আঘাত হেনেছে। হংকংয়েও এর প্রভাবে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নিরাপত্তার জন্য সাত লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

রবিবার ২৬ জুলাই স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদংয়ের উপকূলে টাইফুনটি আঘাত হানে বলে জানিয়েছে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি।

হংকং অবজারভেটরির তথ্যমতে, টাইফুনটির কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। স্থলভাগে প্রবেশের পর এটি ধীরে ধীরে দুর্বল হলেও দক্ষিণ গুয়াংডংয়ের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে রোববার প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া হংকংজুড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ন্যাশনাল রেডিও জানিয়েছে, রোববার ভোর পর্যন্ত গুয়াংডং প্রদেশে নিরাপত্তার জন্য ৭ লাখ ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগের দিন প্রায় ৩ লাখ ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করেছে, সপ্তাহান্তজুড়ে দক্ষিণ গুয়াংডং ও দক্ষিণ-পূর্ব ফুজিয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, গুয়াংডং উপকূলের হুইলাই কাউন্টিতে বহু গাছ উপড়ে পড়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech