শিরোনাম :
জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮

দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

  • ১০:১৬ এএম, শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা বিভাগের কিশোরগন্জ, গাজিপুর, টাঙ্গাইল, ঢাকা, ও নরসিনদী জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর বেসরকারী ওয়েবসাইট আবহাওয়া ডট কমের আজকের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়াও শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের আবহাওয়ার পূ্র্বাভাসে বলা হয়,    সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর, ঠাকুরগাও, পন্বচগড় জেলার উপরে।

রাজশাহী বিভাগের উত্তর ও উত্তর-পশ্চিম দিকের জেলাগুলোর উপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনিসংহ বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর, ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপরে।

সিলেট বিভাগের সকল জেলার উপরে  হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুনামগন্জ জেলার উপরে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম উত্তর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবাহওয়া অধিদপ্তরের শুক্রবার ১২ সেপ্টেম্বর আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি ও অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech