Breaking News:


শিরোনাম :
জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রোহিঙ্গা তহবিলে নরওয়ের ১০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি এনসিটি ইজারা চুক্তি ঘিরে অচল চট্টগ্রাম বন্দর: আজও টানা কর্মবিরতি, কার্যক্রম পুরোপুরি বন্ধ দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: ফখরুল ২ বছর পর পরীক্ষামূলকভাবে রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত : ১ম পুরষ্কার ছয় লাখ টাকা বিজয়ী ০০১৭৭৭৭ নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ : ইউএনডিপি বাংলাদেশ ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পুরুষ হলো নারীর পরিচালক, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’: জামায়াতের মহিলা বিভাগ

দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: ফখরুল

  • আপলোড টাইম : ১১:০৬ এএম, সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমি মনে করি না, এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জেগে উঠেছে, ভোট এবার তারা দেবেই। কেউ সেটা ঠেকাতে পারবে না- বলেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা পাহারা রাখবেন যেন ভোট কেন্দ্রে কেউ গোলমাল করতে না পারে।

তিনি বলেন, প্রশাসন, পুলিশ, মিলিটারি— সবাই একটা নিরপেক্ষ ভোট চায়। তাই আমাদের একটা সুযোগ এসেছে। এই সুযোগে আমরা সঠিকভাবে প্রত্যেকেই নিজের ভোটটা দিতে পারবো।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, আমাদের সামনে আরেকটা দল মিথ্যা কথা বলছে। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক? আমার মা-বোনেরা সবাই সহজ সরল। কোরআন শিক্ষার নাম করে তাদের বলা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোনো মার্কায় ভোট দিলে কি বেহেশতে যাওয়া যায়?

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনারা সবসময় ভয় পান, ভোট দিতে গেলে বা ফিরে আসার সময় যদি গোলমাল হয়!

তিনি আরও বলেন, আমি আপনাদের আশ্বাস ও প্রতিশ্রুতি দিতে চাই— ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো।

মির্জা ফখরুল বলেন, ‘সব থেকে বড় জিনিস হচ্ছে, আমরা যদি ঠিকমতো সরকার নির্বাচন করতে না পারি, সঠিক লোকটাকে যদি ভোট দিতে না পারি, তাহলে আমাদের কোনো কাজ হবে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech