Breaking News:


শিরোনাম :
ইরানের সঙ্গে বৈঠক করতে পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বেড়ে ১৯৪০ দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানি মন্ত্রী সোমবার থেকে সারাদেশে হামের টিকা পাবে শিশুরা ১৯তম শিক্ষক নিবন্ধনের শূন্যপদের তালিকা প্রকাশ: বিজ্ঞপ্তি এ মাসেই খুলনায় ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে জ্বালানির দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ : জামায়াত আমির যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি

দেশের মানুষ সাশ্রয়ী হলে অর্থনীতি ভালো থাকবে: অর্থ প্রতিমন্ত্রী

  • ০৯:০৭ পিএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

দেশের মানুষকে সাশ্রয়ী হতে হবে। যেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমরা প্রতিটি মানুষ সাশ্রয়ী হলে দেশের মানুষ ভালো থাকবে। অর্থনীতি ভালো থাকবে- বলেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

রবিবার ৩ মার্চ দায়িত্বগ্রহণের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, যুদ্ধ পরবর্তী বিশ্বে দেশের অর্থনীতি নাজুক আছে। অর্থনীতি স্থিতিশীল রাখতে সরকারের ভিশনগুলো ও শেখ হাসিনার নির্দেশ মেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করব।

দুর্নীতি মুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই মূল চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

তিনি বলেন, দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, দুর্নীতির চ্যালেঞ্জ আছে অর্থনীতিতে। আমি দায়িত্বটাকে চ্যালেঞ্জ মনে করছি না। সাধ্যমতো কাজ করব।

দেশের খাদ্যপণ্যের ঘাটতি মোকাবিলায় আমদানির জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমার অনুভূতি প্রকাশ করা এই মুহূর্তে খুবই কষ্টকর। অনেক কিছু জানার আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদের অভিজ্ঞতা জানাবেন। অনেক কিছু জানার আছে। মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশনা, তার অভিজ্ঞতা, অনেক কিছু জানাবেন, শেখাবেন। সততার সঙ্গে দায়িত্ব পালনে তিনি আশাবাদী বলে জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech