শিরোনাম :
উত্তপ্ত হরমুজ: দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী ইইউ’র ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

নাটক কম করো পিও: তিশাকে টিপ্পনি কেটে শাওনের স্ট্যাটাস

  • ০১:০৯ পিএম, সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সমালোচনা করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

রবিবার ১০ আগস্ট নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করে তিনি একটি স্ট্যটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে এক ব‍্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপুনি ডাকে—এই চটপটে মেয়েটাও আপুনি ডাকতো। আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।

তিনি আরও লেখেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হক (এমপি) ওর কেমন যেন আত্মীয় ছিল (খুব সম্ভবত খালা)। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সাথে দেখা হত। আমার পরিচালনায় “একলা পাখী” ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল।

এফডিসির কোনো কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে “ইনু মামা ইনু মামা” ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি এখনও দেখা হয়নি জানিয়ে শাওন আরও লেখেন, ‘ছবিটি দেখা হয়নি। দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম! শখ মিটে গেছে।’

সবশেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে লেখেন, ‘নাটক কম করো পিও।’

উল্লেখ্য, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এটি মুক্তি পায় ২০২৩ সালে। সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল। শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।

উল্লেখ্য, তিশার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech