শিরোনাম :
কারখানা চালু রাখতে ও জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই : নভেম্বরে ৩টি ‘লঘুচাপে’র সম্ভাবনা ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত : প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩ মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি রাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল কার্যক্রম উদ্বোধন যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন- ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

  • ০৯:২৫ পিএম, রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চিত্রনায়ক জসীমের ছেলেও জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড’র ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি নিশ্চিত করেছেন।

রবিবার ২৭ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ৩টায় রাজধানীর এক জিমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইবনে আলম বলেন, জিমে থাকা অবস্থায় রাতুলের হার্ট অ্যাটাক হয়। এরপর উত্তরার ক্রিসেন্টসহ আরও একটি হাসপাতালে তাকে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সিয়াম জানান, মরদেহ রাতুলের উত্তরার বাসায় নেওয়া হয়েছে। পারিবারিকভাবে তার দাফনের সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন জসীম। মৃত্যুর দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসীমের।

জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তাঁরা, কাজ করছেন সংগীত জগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত আছেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার। আজ চলে গেলেন রাতুল।  

বলা দরকার, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক মিউজিকের জগতে ওউনড ব্যান্ড বরাবরই প্রশংসিত। শ্রোতামহলে নিজেদের আলাদা এক ধারা তৈরি করে নিয়েছে তারা। ২০১৪ সালে তাদের আত্মপ্রকাশ ঘটে অ্যালবাম ‘১’ দিয়ে আর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘২’। নতুন ধাঁচের সাউন্ড আর রতুলের গায়কির জন্য খুব অল্প সময়েই ব্যান্ডটি হয়ে ওঠে তরুণদের আইকন। শুধু গায়কই নন, প্রযোজক হিসেবেও রতুল ছিলেন অনন্য।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech