শিরোনাম :
পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তা বদলি ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ নয়াদিল্লিতে এনআরবির করজাল সম্প্রসারণ: ইউনিয়ন পর্যায়ে ব্যবসায়ীর ওপর মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের চিন্তা ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ

  • ০১:০৬ পিএম, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

একই সঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ২৯ জুলাই প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না।

এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীদের তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না, বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেওয়া হয়।

একইসঙ্গে আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না এবং আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech