শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের-আরাফাত সহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিহত দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহির আওতায় আনা হবে নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দুদকের অভিযোগের জবাবে – প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ১৩ বেসামরিক আহত শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির আকাশ আংশিক মেঘলা থাকলেও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম – গরমের অনুভূতি বাড়তে পারে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহির আওতায় আনা হবে

  • ১২:৩৪ পিএম, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

|।।বিকে ডেস্ক।।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো ধরনের মিছিল, সমাবেশ বা অপতৎপরতা কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।

সোমবার ১৪ সেপ্টেম্বর ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসিদের প্রতি এই কড়া বার্তা দেওয়া হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫০টি থানার ওসি উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই মিছিলের মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না। তবে ভবিষ্যতে রাজধানীর কোথাও যেন দলটির নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হয়ে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারেন, সে বিষয়ে ওসিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

রাজনৈতিক অপতৎপরতা রোধের পাশাপাশি রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, রাজধানীর প্রতিটি প্রবেশমুখে নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও যাচাই করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় পুলিশ কর্মকর্তাদের পেশাদারি ও শৃঙ্খলার ওপর বিশেষ জোর দেন ডিএমপি কমিশনার। তিনি স্পষ্ট নির্দেশ দেন, ওসিদের নিয়মিত থানায় উপস্থিত থাকতে হবে। জরুরি কোনো প্রয়োজনে থানার বাইরে যেতে হলে সাধারণ ডায়েরিতে (জিডি) তা লিপিবদ্ধ করে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করা হয়। এছাড়া যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা দমনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা শাখা (ডিবি) এবং থানা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech