শিরোনাম :
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ

পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • ১০:০২ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
পঞ্চাশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; তাতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রত্যাশী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার ২৩ জুলাই বিকালে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান।

এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে পদের সংখ্যা ৬৫০টি।

এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।

পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১০ অগাস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

সুটরওঃ বাংলাদেশ জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech