Breaking News:


শিরোনাম :
সোলার প্যানেলের অ্যাসেসমেন্ট ভ্যালু নিয়ে অসন্তোষ ব্যবসায়ীদের ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবো না: বাণিজ্যমন্ত্রী মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ

পদ্মা নদী পাড়ে বুদবুদ আকারে নির্গত হচ্ছে গ্যাস! জ্বলন্ত কাঠি ধরতেই জ্বলে উঠছে আগুন

  • ১০:৩৬ এএম, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পদ্মা নদীর পাড়ে প্রায় অর্ধশত স্থানে বুদ্‌বুদ আকারে বের হচ্ছে ‘গ্যাস’। এর মধ্যে বেশির ভাগ বুদ্‌বুদই হচ্ছে পানির ভেতর। রাজশাহীর গোদাগাড়ীতে নদীর পাড়ে এমন ঘটনা ঘটেছে।

বুধবার ২৯ অক্টোবর সকাল থেকেই সেখানে ভিড় করেন আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা।

নদীর পাড়ে বের হওয়া বুদ্‌বুদগুলোতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই আগুন জ্বলছে। গ্যাসের কারণেই এমনটা হচ্ছে কি না, তা জানার জন্য বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভির কর্মকর্তা।

এদিকে নদীর পাড়ে গ্যাসের বুদ্‌বুদ ওঠার খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদ।

দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

তবে স্থানীয় বাসিন্দা মো. শিহাব জানান, সম্প্রতি নদীর ঠাকুরঘাট এলাকায় নৌকাডুবে তিনজনের মৃত্যু হয়। লাশ উদ্ধারের জন্য সেদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। তারা জানিয়েছিলেন, পানিতে নামতে গেলে তাদের কাছে মনে হচ্ছে যে, তাঁরা ওপরের দিকেই চলে আসছেন। এখন তাঁরা ধারণা করছেন, সেটি গ্যাস ওঠার চাপ ছিল।

দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পানি ও পাড়ের বালু বিভিন্ন স্থান থেকে বুদ্‌বুদ উঠছে। বালুর মধ্যে ওঠা বুদ্‌বুদগুলো থেকে গ্যাস বের হওয়ার শব্দ শোনা যাচ্ছে।

এলাকার আরেক বাসিন্দা পিয়াস উদ্দিন বলেন, কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। গতকাল (মঙ্গলবার) এলাকার লোকজন এই বুদ্‌বুদ খেয়াল করেন। তারপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের গোদাগাড়ী স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জমির উদ্দিন বলেন, ‘নদী পাড়ে অসংখ্য বুদ্‌বুদ বের হচ্ছে। এখন কোনো গ্যাসের কারণে এটি হচ্ছে কিনা, তা আমরা জানি না। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা এসে দেখবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech