শিরোনাম :
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলের জন্য ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ যাত্রী নিয়ে মহাসড়কের পাশে খালে পড়ে গেল বাস ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরি পুড়ে ছাই, নিহত ৫, নিখোঁজ ৪১ জন ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে-স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকদের যোগদান ১ অক্টোবর: মন্ত্রণালয়, আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকরা জামাইয়ের ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ

  • ১০:১১ এএম, বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে গেল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, আজকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা দিয়েছেন। একটি হলো- জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা। আমরা দুটো বিষয়কে স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযোগ্য জায়গায় সেটা সংবিধানে স্থাপন করা হবে। সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের যে মর্যাদা দেয়া হয়েছে সেটা ছিল আমাদের প্রাণের দাবি।

তিনি বলেন, আগামীদিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন তা অবশ্যই প্রণিদানযোগ্য। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন- আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাবেন। অবশ্যই নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে।

প্রধান উপদেষ্টা আজ যে ঘোষণা দিয়েছেন তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল বলে অনেকে মনে করছিলেন তা কেটে যাবে। সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে।

নির্বাচনের আবহ তৈরি হবে। আমরা আশা করছি আগামীদিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। কোনো রকম অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সবকিছুতে গতিশীলতা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech