শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বিদেশগামী কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় কমানো এবং তাদের সঙ্গে প্রতারণা বন্ধ করাই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নুর বলেন, সবার আগে আমাদের লক্ষ্য থাকবে প্রতারণা বন্ধ করা, অতিরিক্ত খরচ কমানো এবং প্রবাসী শ্রমিকদের জন্য যথাযথ সুবিধা নিশ্চিত করা। সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের কারণে অনেক শ্রমিককে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এটা বন্ধ করতেই হবে।

এখন প্রবল দায়িত্ববোধ অনুভব করছেন উল্লেখ করে নুর জানান, এর আগে তিনি রাজপথে নেমে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

মানুষের অধিকার নিয়ে কথা বলেই আমরা জনপ্রিয় হয়েছি। এখন আমরা ক্ষমতায়, বাস্তবে সেই অধিকার কতটা নিশ্চিত করতে পারি, সেটাই বড় চ্যালেঞ্জ।

নিজের দুই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানের কথা উল্লেখ করে নুর বলেন, উভয়ই জটিল খাত এবং সামনে অনেক কাজ আছে।

ঈদের সময় বেতন বিলম্ব, দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ কর্মকর্তার সংকট, বিদেশে কর্মীদের নানা ভোগান্তি এবং উচ্চ অভিবাসন ব্যয়ের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা তুলে ধরেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech