Breaking News:


শিরোনাম :
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী হরমুজে ৭২ ঘণ্টায় ৫২ বার মার্কিন অবরোধ ভাঙার দাবি ইরানের টঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: আটক ১০৭ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের ৪৯ জন জয়ী সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ মে দিবসে নয়াপল্টনে শ্রমিক মহা সমাবেশ বিএনপির হাইপারসনিক-ক্রুজ ক্ষেপণাস্ত্রের সামনে অরক্ষিত আমেরিকা

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়

  • ০৪:১১ এএম, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম ও কর্মকর্তাবৃন্দ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরকে স্বাগত জানান।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মিশন, ভিশন, জনবল ও কর্মপরিধি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং  মন্ত্রণালয়ে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। 

মতবিনিময় সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তারা সকলের সহযোগিতায় আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

মতবিনিময় সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগম, অতিরিক্ত সচিব আব্দুল মতিন, অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম ও প্রধান স্থপতি মো: আসিফুর রহমান ভুইয়াসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech