Breaking News:


শিরোনাম :
এতিমদের সঙ্গে ইফতারে তাদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল কাতার থেকে এলএনজি নিয়ে বাংলাদেশের পথে কার্গো জাহাজ ট্রাম্পের হুমকির পরও হামলা করার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা আরব দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ট্রাম্পের নির্দেশ ‘আত্মসমর্পণের’, নাকচ করে যে বার্তা দিল ইরান ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন

ফরিদপুরে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • ০৮:৪৪ পিএম, শনিবার, ৭ মার্চ, ২০২৬

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ) বিকালে শহরের অম্বিকা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

এছাড়াও বক্তব্য দেন ফরিদপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, ফরিদপুর বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মো. বদরুদ্দিন, ফরিদপুর-২ আসনের খেলাফত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী প্রয়াত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। 

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার দেশের বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এবং বর্তমান পরিস্থিতিতেও সেই ধারা অব্যাহত রয়েছে।  

তারা বলেন, দেশের প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। 

তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যে স্বপ্ন বুকে নিয়ে ২০২৪ সালে তরুণরা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তারা আরও বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করতে হবে। পাশাপাশি দেশের প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি জানান বক্তারা।

সভায় বক্তারা তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। 

ইফতারের পূর্বে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মো. বদর উদ্দিন। এ সময় দলীয় নেতাকর্মীসহ অন্যান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech