শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক শেষ: রায় ঘোষনা ৭ জুন নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ সীমান্তে বিএসএফের একের পর এক বিতর্কিত কর্মকান্ড ও আইন ভঙ্গের চেষ্টা রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে একটি মহল দেশে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে- সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান

বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

  • ০৯:২২ এএম, শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার-ডিআইজি, পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা জানান।

এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। 

সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

ক্ষমতাসীন দল বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো শনিবার সকালে র‌্যালি করে পুষ্পমাল্য দেবে বলে জানা গেছে।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো ছাড়াও মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশালের জেলা প্রশাসন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech