।।বিকে ডেস্ক।।
জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মূল্য অপরিবর্তিত রেখে সরকার নির্ধারিত আগের দামেই পেট্রোল, ডিজেল, অকটেন বিক্রির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
মঙ্গলবার ৩১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এই অফিস আদেশ জারি করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’-এর আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার একশ টাকা, অকটেন প্রতি লিটার একশ বিশ টাকা, পেট্রোল প্রতি লিটার একশ ষোলো টাকা এবং কেরোসিন প্রতি লিটার একশ বারো টাকা অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে।
এই মূল্য তালিকা ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর থাকবে।