শিরোনাম :
ইয়েমেনের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা: সৌদির বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পাল্টা হামলা উন্নয়নশীল দেশের মর্যাদায় মসৃণ উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট ১৯ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

  • ০১:০৩ পিএম, বুধবার, ১ এপ্রিল, ২০২৬

।। বিকে স্পোর্টস ।।
মেক্সিকোর মন্টেরে শহরে মঙ্গলবার অনুষ্ঠিত ইন্টার-কনফেডারেশন প্লে-অফে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর  ইরাক বিশ্বকাপে উঠেছে। এর মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে ৪৮তম ও শেষ যোগ্য দল হিসেবে জায়গা করে নিয়েছে।

ম্যাচের ১০ মিনিটে আলি আল হামাদি ইরাককে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে মোইসেস পানিয়াগুয়ার গোলের মাধ্যমে সমতায় ফিরেছিল বলিভিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সাবস্টিটিউট মার্কো ফারজির ক্রস থেকে আয়মেন হুসেইন দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। শেষের দিকে মোহানাদ আলি তৃতীয় গোল করার সুযোগ নষ্ট করেন।

ইরাক কোচ গ্রাহাম আর্নোল্ড বলেন, “খেলোয়াড়রা সত্যিই ইরাকি মানসিকতা দেখিয়েছে, লড়াই করেছে এবং নিজেদের শরীর রেখেছে। তাই আমরা জয়ী হয়েছি। বলিভিয়াকে পুরো ক্রেডিট দিতে হবে, তারা ভালো খেলেছে। আমাদের প্রতিরক্ষা দুর্দান্ত ছিল, তাই আমরা জয়ী হয়েছি।”

ইরাক এশিয়ার নবম দল হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন। ইরাকের একমাত্র আগের বিশ্বকাপ উপস্থিতি ছিল ১৯৮৬ সালে মেক্সিকোতে, যেখানে তারা সব তিনটি গ্রুপ ম্যাচ হেরে ফেরে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ চলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ইরাক টুর্নামেন্টের মূলপর্বে উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের গ্রুপিং ও খেলার সূচিও নিশ্চিত হয়ে গেছে। ‘আই’ গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও তাদের প্রতিদ্বন্দ্বী নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে ইরাক প্রথম ম্যাচ খেলবে নরওয়ের সঙ্গে। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় ফ্রান্স এবং ২৬ জুন টরোন্টোতে সেনেগালের বিপক্ষে লড়বে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech