বিশ্ব নেতারা যাবেন, নয়াদিল্লিতে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো বস্তি

  • ০৯:১০ পিএম, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ব্রিকসের ১৮তম সম্মেলন। নয়াদিল্লি ভারতের রাজধানী হওয়ায় সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকেন। যারমধ্যে আছেন বস্তিবাসীও। তবে বিশ্ব নেতারা যেন বস্তি দেখতে না পান সেজন্য সেখানকার ‘বসন্ত বিহার কুলি ক্যাম্প’ নামে একটি বস্তি কাপড় দিয়ে ঢেকে দিয়েছে ভারত।

সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়া শনিবার ১২ সেপ্টেম্বর জানিয়েছে, ২০২৩ সালে জি-২০ সম্মেলনেও একই কাজ করা হয়েছিল। ওই সময়ও এ বস্তিটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা ঘটে।

বস্তিটি যেখানে অবস্থিত সেখান দিয়েই বিশ্ব নেতারা যাতায়াত করছেন। তারা আসার আগে শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য্যবর্ধন করা হয়। যার অংশ হিসেবে ঢেকে দেওয়া হয়েছে বস্তিটি।

তবে প্রশ্ন উঠেছে বিদেশি অতিথিদের কাছে নয়াদিল্লিকে ভালো হিসেবে উপস্থাপন করা হচ্ছে নাকি এটির প্রকৃত চিত্র তাদের কাছ থেকে লুকানো হচ্ছে।

কয়েকজন বস্তিবাসী বলেছেন, ২০২৩ সালের জি-২০ সম্মেলনের সময় কাপড়ের পর্দা লাগানো হয়েছে। এতে করে তাদের বস্তি সম্পূর্ণ ঢেকে যায়। অপরদিকে ছোট ব্যবসা ও সাধারণ মানুষের চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।

এখন আবার ঠিক সেই কাজই করা হচ্ছে। বস্তিবাসীর মতে, বিদেশিদের কাছ থেকে নয়াদিল্লির দারিদ্রতাকে লুকানো হচ্ছে।

সংবাদমাধ্যম ওয়ানইন্ডিয়া বলেছে, এই বস্তির বেশিরভাগ মানুষ দিন এনে দিন খাওয়া মানুষ। এছাড়া তারা ছোট ছোট ব্যবসা করেও চলেন। ফলে তাদের চলাচল যদি সামান্য সীমিতও করা হয়, তা তাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে।

তবে অনেকে আবার এটির পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, যেহেতু বিশ্বের নজর এখানে থাকবে তাই এ সময় দিল্লিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোই ভালো। এছাড়া যখন আন্তর্জাতিক বৈঠক হয় তখন দিল্লি নিরাপদ ও সুন্দর রাখাই উচিত।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech