শিরোনাম :
নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

  • ১১:১৩ এএম, সোমবার, ৮ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও টানা মিসাইল হামলা চালাচ্ছে ইরান।

সোমবার ৮ জুন বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে আরও এক দফা মিসাইল ছোড়ে তেহরান। এরমধ্যে আবার ১০টা ৩০ মিনিটের মধ্যে আরেক দফা মিসাইল নিক্ষেপ করে দেশটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন মিসাইলগুলো ছোড়া হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল বীরসীবাকে টার্গেট করে।

উল্লেখ্য, গতকাল রবিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে। এরপর আজ সোমবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়।

এরপর পাল্টা জবাব হিসেবে ইয়েমেন থেকে হুতিরা মিসাইল ছোড়ে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকে জবাবে আবারও মিসাইল ছোড়া শুরু হয়।

ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরান গতকাল রাতে মিসাইল ছোড়ার পর থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। রাতেই ইসরায়েল পাল্টা হামলার প্রস্তুতি নেয়।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে হস্তক্ষেপ করেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে একাধিকবার কথা বলেন। এরপর ট্রাম্প বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ইসরায়েলকে আপাতত পাল্টা হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন তিনি। অজ্ঞাত এক ইসরায়েলি কর্মকর্তাও জানান, তারা আপাতত হামলা চালাবেন না।

তবে এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের অনরোধকে উপেক্ষা করেই হামলা চালায় দখলদার ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামোকে টার্গেট করা হয়েছে।

গতকাল রাতে ইসরায়েলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। বিপ্লবী গার্ড ওই সময় সতর্কতা দেয়, ইসরায়েল যদি আবারও কোনো হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech