শিরোনাম :
ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ:উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি ইসলামী ব্যাংক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: সংসদে তুমুল বিতর্ক ‘ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো বেআইনি ও অন্যায়’- মিয়া গোলাম পরওয়ার হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে হামলা: কঠোর পাল্টা হামলার দাবি ইরানের একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন: প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত ১২ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বড়দিনে সম্পাদকের শুভেচ্ছা

  • ০১:৫০ পিএম, শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আজ শুভ বড়দিন। যিশুখ্রিষ্টের পবিত্র শুভ জন্মদিন।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারা-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্যদিয়ে বড়দিন উদযাপন করছেন।

আজকের এই শুভদিনে বাংলাদেশ সহ সারা বিশ্বের খ্রিষ্টধর্মাবলম্বী ও শান্তিপ্রিয় সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা।

যিশুখ্রিষ্টের ত্যাগ ও মহিমায় সবার জীবন উজ্জ্বল হয়ে উঠুক, ত্যাগের শিক্ষা উজ্জীবিত করুক সকলকেই এই প্রত্যাশা রইলো।

আমরা সবাই মানুষ। আমাদের মানুষ পরিচয় হোক আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে। সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে। তাহলেই বিভেদ দূর হবে।

সকলেই নিজ নিজ ধর্মের শান্তির বাণীটুকু নিজের মনের মধ্যে স্থাপন করলে এবং তাকে বাস্তব জীবনে ব্যবহারিক প্রয়োগ করলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাবেন। তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ হবে না। বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি।

সকলের জন্য অন্তহীন শুভ কামনা।

মেরী ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। শুভ বড়দিনের শুভেচ্ছা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech