Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

  • ০৯:৩৭ পিএম, বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগেই ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে তাতে শুল্ক দাঁড়াল ৫০ শতাংশ।

বুধবার ৬ আগস্ট দেশটির ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। আজ থেকে ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে।

মূলত, রাশিয়া থেকে তেল কেনার কারণেই ‘জরিমানা’ হিসেবে এই অতিরিক্ত শুল্ক ভারতের ওপর চাপালেন মার্কিন প্রেসিডেন্ট।

গত সপ্তাহের বুধবার ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখনই হুমকি দিয়েছিলেন, ভারতের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বৃদ্ধি করবেন তিনি।

ট্রাম্পের শুল্ক আরোপের পর গত সোমবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায় ভারত। রাশিয়া থেকে তেল কেনার জন্য দিল্লিকে লক্ষ্যবস্তু বানানো ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে দাবি করে দেশটি।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে এর কারণও ব্যাখ্যা করেছিলেন ট্রাম্প।

তিনি লিখেছিলেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে। কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলোর মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই।

ট্রাম্প তখন আরও লেখেন, ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। চীনের থেকেও কেনে। যখন সবাই চাইছে রাশিয়া ইউক্রেনে ক্রমাগত হত্যা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়। তাই ভারত ২৫ শতাংশ শুল্ক দেবে এবং উল্লিখিত বিষয়গুলোর জন্য একটি জরিমানাও নেওয়া হবে ১ আগস্ট থেকে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech