শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার টানা ভারী বর্ষণ ও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা চীনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’: ফিলিপিন্সে ভূমিধসে নিহত ১৭ পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ

  • ১১:২৬ এএম, সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে রবিবারও (১২ জুলই) ছয় লাখের বেশি মানুষের পানিবন্দি থাকার তথ্য দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

৫ জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এ বন্যায় চট্টগ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা।

রবিবার ১২ জুলই সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, বিভিন্ন স্থানে পানি নামতে শুরু করেছে। তবে তা পুরোপুরি কোথাও নামেনি।

উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ নাঈমুর রহমান রাফি গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে পানি নামা শুরু করেছে। মানুষজনের বাড়ি থেকে পানি নামলেও এখনও সড়কে-উঠানে রয়ে গেছে।

এদিকে সাঙ্গু নদীর পানিও কমতে শুরু করেছে। পানি নেমে গেছে সাতকানিয়া-বান্দরবান সড়ক থেকেও।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় সাঙ্গু নদীর দোহাজারি অংশের পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগরে ৬ লাখ ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। শনিবারের প্রতিবেদনে ছিল ৬ লাখ ৬২ হাজার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech