Breaking News:


শিরোনাম :
মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস ভারতীয় সীমান্তে চার দিন ধরে পড়ে আছে বাংলাদেশির ‘গুলিবিদ্ধ লাশ’ দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মঙ্গল বা আনন্দ নয়, এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল কদমতলীতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন : নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ইরানে ভূপাতিত বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স হামে আরও ৬ শিশুর মৃত্যু: আজ থেকে টিকাদান শুরু ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বিনিয়োগে বাধা দূর করার আশ্বাস

মঙ্গলবার ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে: ট্রাম্প

  • ০৮:৩৯ পিএম, রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার ইরানে সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে।

রবিবার ৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সব কিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনই হরমুজ প্রণালি খুলে দাও, পাগল বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে। শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো।

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখায় ট্রাম্প এর আগেই হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে এটি খুলে না দিলে তিনি ইরানে ‘পুরো নরক’ নামিয়ে আনবেন।

তিনি আগেও এমন হুমকি দিয়েছেন এবং যখন মধ্যস্থতাকারীরা সম্মানজনক শর্তে যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির দাবি করেছেন, তখন তিনি এই হুমকির সময়সীমা আরও বাড়িয়েছেন।

মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা শত্রু সীমানার ভেতরে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করেছে বলে ট্রাম্প দাবি করার পর ওই পোস্ট করেছেন। ইরানের সামরিক বাহিনীর হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন এক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই পাইলট।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শনিবার পরিচালিত তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে ওই পাইলটকে উদ্ধার করে মার্কিন বাহিনী। এর আগে শত্রু পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছিল ইরান। ট্রাম্প বলেছেন, ওই পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech