শিরোনাম :
মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন এসএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতের সংশ্লিষ্টতা নেই: হর্ষবর্ধন শ্রিংলা উত্তপ্ত হরমুজ: দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী ইইউ’র ঋণের অর্থে ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আনছে ইউক্রেন ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন

  • ০১:১৪ পিএম, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর একটি পুরোনো ভবনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বেলা ১১টা ১২ মিনিটে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১২টা ২২ মিনিট পর্যন্ত আগুনের সূত্রপাত, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে একই দিনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১০টার দিকে এপেক্স ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

অল্প সময়ের ব্যবধানে রাজধানীর দুই গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে মহাখালীর আগুনের কারণ কিংবা এতে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তথ্য দেওয়া হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech