মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আইসিটি বিভাগের এজ প্রকল্পের আওতায় দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” কার্যক্রম শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারে সক্ষম করে তোলা এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়তা করা। প্রশিক্ষণে শিক্ষার্থীরা মাক্রসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করবে।

প্রাথমিকভাবে, ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্তান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে। বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।

এজ প্রকল্প আশা করছে, এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে সক্ষম করবে। একইসঙ্গে দেশে একটি দক্ষ, স্মার্ট ও প্রযুক্তি-সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে উঠবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech