শিরোনাম :
নির্দিষ্ট কোনো মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলেছে ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১ নারীসহ ৩ ভারতীয় আটক: বিএসএফের কাছে তুলে দিল বিজিবি বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি জাপানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি: ১৩ জনের মরদেহ উদ্ধার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: প্রতি টনে ১০ ডলার কমে ইউরিয়া সরবরাহের প্রস্তাব মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ঢাকা সহ দেশের ৯ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

মিরপুরে মেট্রোরেলের পাশের ভবনে আগুন

  • ০৫:০৭ পিএম, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটি মেট্রোরেল স্টেশনের ঠিক পাশে অবস্থিত।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়। তবে ঘটনাস্থলে ইউনিটগুলো পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

কেন সেখানে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কেমন, সে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech